বিরোধিতার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এনসেফেলাইটিস রোগের প্রকোপ কমাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে শূকর হটাতে অভিযানের ডাক দিয়েছিলেন। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ অরূপ রায় শূকর হটানোর ডাকের বিরোধিতা করে বলেছিলেন, শূকর হটিয়ে লাভ নেই। রক্ত পরীক্ষা এবং টিকার ওপর জোর দিতে হবে। তবেই কমবে এনসেফেলাটাইসিসের প্রকোপের দাপট। মুখ্যমন্ত্রীর কথার বিরোধিতা করে কোপে পড়লেন অধ্যক্ষ অরূপ। তাঁকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই রোগে রাজ্যে এ পর্যন্ত ২৩৯ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে এক হাজার ৩৫৯ জন।
কলকাতা প্রতিনিধি