বিলখেলাপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৩১৭ জন সাংসদের কাছে দিল্লি পৌরসভার পানি ও বিদ্যুতের বিল বাকি। এই সাংসদদের মধ্যে আইনসভার নিম্নকক্ষ লোকসভার সদস্য ১৬৬ এবং উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ১৫১ জন। গত বুধবার দিল্লি পৌরসভা এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়নারায়ণ প্রসাদ, লালকৃষ্ণ আদভানি, জগদীশ টাইটলার, দিগ্বিজয় সিং, সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রমুখ। জয়নারায়ণ প্রসাদের কাছে পাওনা সবচেয়ে বেশি—১৮ লাখ ৪৭ হাজার রুপি। অন্যদিকে, সবচেয়ে কম পাওনা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে—মাত্র ১৯৩ রুপি। এ ছাড়া দেব গৌড় ১ লাখ ৪৯ হাজার, চন্দ্রশেখর রাও ১ লাখ ২৭ হাজার, আদভানি ৩ হাজার ৩১০, শশী থারুর ৭ হাজার ৩৭৪ এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ ২০৬ রুপি বিলখেলাপি। এই হিসাব গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত।
কলকাতা প্রতিনিধি