বিশেষ সেল'বাংলাদেশি' অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির বিশেষ সেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতায় আসার আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় বিজেপি নেতা ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে ‘বাংলাদেশি’ অনুপ্রবেশ ঠেকাবেন। মোদির সেই অঙ্গীকার বাস্তবায়নে এবার পশ্চিমবঙ্গ বিজেপিও মাঠে নেমেছে।
ভারতের পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে রাজ্য বিজেপি ইতিমধ্যেই বিশেষ সেল গঠন করেছে। সূত্র জানায়, এই বিশেষ সেল গঠনের উদ্দেশ্য হলো ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে জঙ্গিগোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশ বন্ধ করা। এই বিশেষ সেলে রাখা হয়েছে বিজেপিতে যোগ দেওয়া সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের। পুলিশের সাবেক মহাপরিচালক শঙ্করনাথ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে এই সেলের আহ্বায়ক করা হয়েছে।