বিশ্বভারতীর উপাচার্য বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বরখাস্ত করেছেন। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রস্তাবের পর গতকাল মঙ্গলবার দুর্নীতির অভিযোগে রাষ্ট্রপতি বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দাশগুপ্তকে বরখাস্ত করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কেন্দ্রীয় কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাম্প্রতিক সময়ে সুশান্ত দাসগুপ্তই প্রথম দুর্নীতির অভিযোগে পদ হারালেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। মানবসম্পদ মন্ত্রণালয় গত বছরের জানুয়ারিতে সেসব অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে। কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সুশান্ত দাশগুপ্ত। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপর অ্যাটর্নি জেনারেল ও আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়।