বিশ্বের চতুর্থ সন্ত্রাসকবলিত দেশ ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের চতুর্থ সন্ত্রাসকবলিত দেশ হিসেবে উঠে এসেছে ভারতের নাম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল কনসোর্টিয়াম ফর দ্য স্টাডি অব টেররিজম অ্যান্ড রেসপন্সেস টু টেররিজম’-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে সারা বিশ্বে ১১ হাজার ৭৭৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৮ হাজার ৩২৮ জন মারা যায়। আহত হয় ৩৫ হাজার ৩২০ জন।
প্রতিবেদন অনুযায়ী, ভারতে ২০১৫ সালে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছে ১৭৬ জন।
প্রতিবেদনে বলা হয়, ভারতে অর্ধেকের বেশি সন্ত্রাসী হামলা হয়েছে চারটি রাজ্যে। এসব রাজ্য হচ্ছে ছত্তিশগড়, মণিপুর, জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খন্ড।
ভারতে ২০১৪ সালে মাওবাদী হামলায় ৭৬ জন প্রাণ হারায়। ২০১৫ সালে বেড়ে হয়েছে ১৭৬ জন।