বিহারে জরিপে মহাজোট এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের বিধানসভার নির্বাচনে বুথ-ফেরত জরিপগুলোতে লালু প্রসাদ-নিতীশ কুমারের মহাজোটের এগিয়ে থাকার আভাস মিলেছে। একটি জরিপ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে এগিয়ে রাখছে। আরেকটি জরিপ বলছে, কোনো জোটই সরকার গঠন করার মতো প্রয়োজনীয় আসন পাবে না। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত বৃহস্পতিবার শেষ দফার ভোট গ্রহণের পর প্রকাশিত বুথ-ফেরত ছয়টি জরিপের মধ্যে চারটিতেই বলা হয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী নিতীশের জনতা দল (সংযুক্ত), সাবেক মুখ্যমন্ত্রী লালুর রাষ্ট্রীয় জনতা দল ও ন্যাশনাল কংগ্রেস মিলে গঠিত মহাজোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।