বিহারে নিষিদ্ধ হচ্ছে অ্যালকোহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যে অ্যালকোহল নিষিদ্ধ হতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে বলে ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিতীশ কুমার বলেন, ‘১৯৭৭-৭৮ সালে আমরা অ্যালকোহল নিষিদ্ধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তা হয়নি। কিন্তু আমি মনে করি অ্যালকোহলের কারণে অন্যদের চেয়ে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।...আমি আমার কর্মকর্তাদের এ নিয়ে কাজ শুরুর নির্দেশ দিয়েছি এবং আগামী অর্থবছর থেকে এটি বাস্তবায়ন করতে বলেছি।’

গত সপ্তাহে পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম বড় ধরনের কোনো ঘোষণা দিলেন নিতীশ কুমার। তবে এই নিষেধাজ্ঞা দেশীয় মদ সব না ধরনের অ্যালকোহলের ওপর বর্তাবে, তা স্পষ্ট নয়।