বিহারে ফল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল আজ রোববার ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার পঞ্চম ও শেষ দফার ভোট গ্রহণ করা হয়। বুথ ফেরত বেশির ভাগ জরিপে বর্তমান মুখ্যমন্ত্রী িনতীশ কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের মহাজোটের এগিয়ে থাকার আভাস মিলেছে। বলা হচ্ছে, ৪ শতাংশ ভোটে এগিয়ে থাকবে মহাজোট। এই জোট পেতে পারে ৪২ শতাংশ ভোট। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৩৮ শতাংশ ভোট।
ইন্ডিয়ান এক্সপ্রেস