প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে অন্তত ৩৫ যাত্রী নিহত হয়েছে। রাজ্যের মধুবনী জেলার বাসাইতা চকে গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। জেলার সহকারী পুলিশ সুপার (ডিএসপি) বেনিপাত্তি নির্মলা বলেছেন, বাসে ৬৫ জন যাত্রী ছিল। বাসটি মধুবনী থেকে সীতামারহি যাচ্ছিল। দুর্ঘটনার অনেক পরে সেখানে উদ্ধারকারীরা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় লোকজন। তাঁরা উদ্ধারকর্মীদের ওপর পাথর ছোড়েন।