বিহারে মহাজোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে রুখতে একজোট হয়েছে কংগ্রেস, জনতা দল-সংযুক্ত (জেডিইউ) এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। গতকাল বুধবার বহু প্রত্যাশিত এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। লালু প্রসাদের আরজেডি ও নীতিশ-শারদ যাদবের জেডিইউ এবং কংগ্রেসের মধ্যে টানা কয়েক মাসের আলোচনার পর গঠিত হলো এই জোট। বিহারে এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গতকাল জোট গঠনের পর সংবাদ সম্মেলনে লালু বলেন, জেডিইউ ও আরজেডি ১০০টি করে আসনে লড়বে। আর কংগ্রেস লড়বে ৪০টি আসনে। নীতিশও বলেন, তিন দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হয়েছে। হিন্দুস্তান টাইমস