বিহারে হারের পথে মোদির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহারের বিধানসভা নির্বাচনে হারের পথে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। নির্বাচনের ভোট গণনায় প্রাপ্ত ফলাফলে বর্তমান মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মহাজোট এগিয়ে আছে।

এখনো চলছে ভোট গণনা। আজ রোববারই ফলাফল ঘোষণা করার কথা।

এই রাজ্যে ২৪৩ আসনের এই বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় ১২ অক্টোবর। পঞ্চম ও শেষ দফায় ভোট গ্রহণ করা হয় গত বৃহস্পতিবার। এরপর থেকে প্রকাশিত বেশির ভাগ বুথ-ফেরত জরিপে লালু প্রসাদ-নিতীশ কুমারের মহাজোটের এগিয়ে থাকার আভাস দেওয়া হয়।

আজ এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ১৩৯টি আসনে এগিয়ে আছে মহাজোট। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট এগিয়ে ৯২টি আসনে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ১৪৮টি আসনে এগিয়ে আছে মহাজোট। বিজেপির নেতৃত্বাধীন জোট এগিয়ে ৮৮টি আসনে।