বিহারের ফল: তাঁদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিবিরোধী মহাজোটের বিপুল বিজয়ে উচ্ছ্বসিত জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। বিজয়ী জোটকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ পরাজিত এনডিএ জোটের নেতারাও
নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী: শ্রী নিতীশ কুমারের সঙ্গে টেলিফোনে কথা হলো। বিজয়ে তাঁকে অভিনন্দন জানালাম।
নিতীশ কুমার, জেডি (ইউ) নেতা: এইমাত্র প্রধানমন্ত্রীর ফোন পেলাম। তিনি আমাকে অভিনন্দন জানালেন। আপনাকে ধন্যবাদ, মোদিজি।
লালু প্রসাদ যাদব, আরজেডি নেতা: আমরা জিতছি। ধন্যবাদ বিহারের দরিদ্র ও নিপীড়িত মানুষকে।
রাহুল গান্ধী, কংগ্রেসের সহসভাপতি: এই বিজয় ঔদ্ধত্যের বিরুদ্ধে বিনয়ের জয়। ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয়। এ হলো বিহারের মানুষের জয়।
মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী: অভিনন্দন নিতীশজি, লালু প্রসাদজি এবং জোট। এবং আমার বিহারের ভাই ও বোনেরা। সহিষ্ণুতার জয়।
অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী: একটি রাজ্যের নির্বাচনী ফলাফল হলেও বিহারের এই রায় ঐতিহাসিক এবং জাতীয় রাজনীতিতে এর গুরুত্ব অনেকটাই।
ওমর আবদুল্লাহ, কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী: বিজেপিই এই নির্বাচনকে মোদি সরকারের একটি গণভোটে পরিণত করে তুলেছিল।
শত্রুঘ্ন সিনহা, বিজেপির এমপি: দেয়ালের লিখন যা ছিল, সেটাই হয়েছে। এই লড়াইটা হয়েছে বিহারি আর বাহারিদের মধ্যে। জয় হয়েছে বিহারিদের।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস