বিহারের ফল বিজেপির ঘৃণার রাজনীতিতে চপেটাঘাত: কেজরিওয়াল

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিহার বিধানসভা নির্বাচনের ফল বিজেপির ঘৃণার রাজনীতির মুখে একটা চপেটাঘাত।
আম আদমি পার্টির (এএপি) এই নেতা আজ সোমবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।
কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজের ধরনের ওপর জনগণ যে বিরক্ত, নির্বাচনের ফল সেটাও প্রকাশ করে।
এএপির এই নেতা বলেন, রাজ্য সরকারের ওপর বিজেপির হস্তক্ষেপ বন্ধ না হলে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের বিরুদ্ধে জোট গঠন করতে পারেন ।
কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরোধ রয়েছে।
দিল্লিতে গোহারা হেরেছিল বিজেপি। সবশেষ বিহারেও তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। ২৪৩ আসনের বিধানসভায় মাত্র ৫৮টি আসন পেয়েছে তারা। অন্যদিকে বিজেপিবিরোধী মহাজোট পেয়েছে ১৭৮ আসন।
আরও পড়ুন:
বিহারে মোদির বিজেপির ভরাডুবি