বিহারের সেই গণনকলের ঘটনায় তিন শতাধিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিহারের একটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতেই অভিভাবক ও বন্ধুদের এই চেষ্টা। ছবি: সংগৃহীত
বিহারের একটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতেই অভিভাবক ও বন্ধুদের এই চেষ্টা। ছবি: সংগৃহীত

ভারতের বিহারে মাধ্যমিক শ্রেণির বোর্ডের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নকল দেওয়ার দেওয়ার অভিযোগে কমপক্ষে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কক্ষে নকল করার দায়ে ৭৫০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ শনিবার বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, একটি পরীক্ষাকেন্দ্রের ‘কঠোর নিরাপত্তায়’ ‘নিরাপত্তাবলয়’ ভেদ করে দেওয়াল বেয়ে ‘নকল সাপ্লাই’ দিচ্ছেন পরীক্ষার্থীদের বন্ধু ও অভিভাবকেরা-এমন একটি সংবাদ ছবিসহ প্রকাশ করা হয়। এর জের ধরে আজ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে ওই তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বেশির ভাগই পরীক্ষার্থীদের বাবা ও মা। এছাড়া পরীক্ষা কক্ষে নকল করার দায়ে ৭৫০ জন শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে।

পরীক্ষার্থীরা বাইরে থেকে পাওয়া উত্তর দেখে দেখে খাতায় লিখছেন। ছবি: সংগৃহীত
পরীক্ষার্থীরা বাইরে থেকে পাওয়া উত্তর দেখে দেখে খাতায় লিখছেন। ছবি: সংগৃহীত

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এ ঘটনায় নিন্দা প্রকাশ করে বলেন, নকলের এই চিত্র পুরো বিহারের নয়। তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ করে বলেন, পরীক্ষার্থীদের এভাবে নকল দিয়ে পাস করানো ক্ষতি সারা জীবন বয়ে বেড়াতে হবে।

রাজ্যের শিক্ষামন্ত্রী পি কে শাহি বলেন, অভিভাবকদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই পরীক্ষায় নকল করা ঠেকানো যাবে না।