বিড়লার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শীর্ষ তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) শিল্পপতি কুমার মঙ্গলাম বিড়লার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করেছে। তাঁর বিরুদ্ধে এক দশক আগে নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে কয়লাখনির ইজারা পাওয়ার অভিযোগ আছে। কুমার বিড়লার বিরুদ্ধে গত বছরের অক্টোবরে এ মামলা হলে ভারতের ব্যবসায়ীদের মধ্যে তোলপাড় শুরু হয়। শুক্রবার সিবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়, তদন্তে অভিযোগগুলোর পক্ষে যৌক্তিক প্রমাণ মেলেনি।
এএফপি