বিড়াল তাড়াতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বেওয়ারিশ বিড়াল তাড়াতে বিড়ালপ্রতি চার থেকে সাড়ে ছয় হাজার রুপি দাবি করল কলকাতার তিনটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। হাসপাতালের রোগীকল্যাণ সমিতি দরপত্র ডাকার পর এই দর হাঁকে ওই তিন স্বেচ্ছাসেবী সংস্থা। সমিতি বিড়ালপ্রতি দুই হাজার রুপি দিতে চাইলেও তাতে রাজি হয়নি এরা কেউ। অগত্যা ফের বিড়াল তাড়ানোর জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে। রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তাপস রায় বলেছেন, হাসপাতালে এখন প্রায় দেড় শ বিড়াল রয়েছে।