বিয়ে করছেন ইরম শর্মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুর রাজ্যের ‘লৌহমানবী’ ইরম শর্মিলা বিয়ে করছেন। দীর্ঘদিনের বন্ধু ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করে নিজ রাজ্য মণিপুর ছেড়ে কেরালায় পাড়ি জমাবেন তিনি। ভারতের সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পার বিরুদ্ধে টানা ১৬ বছর অনশন করে আলোচিত ইরম শর্মিলা। অনশন ভাঙার পর শর্মিলা রাজনৈতিক দল গঠন করে গত বিধানসভা নির্বাচনে লড়াই করেন স্বয়ং মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের বিরুদ্ধে। কিন্তু খুব কম ভোট পেয়ে হেরে যান। মানসিকভাবে ভেঙে পড়ে ডেসমন্ডের সঙ্গে লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পাসপোর্ট সমস্যায় আটকে যান। বিয়ে করার জন্য শর্মিলা ও ডেসমন্ড ইতিমধ্যে তামিলনাড়ুর মাদুরাই পৌঁছেছেন। সেখান থেকেই তাঁরা কেরালা যাবেন।