বুকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে লেখা হলো তৃণমূল কংগ্রেস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সভাপতি অমিত শাহের সভায় যোগ দিতে ৩০ নভেম্বর কলকাতা গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার স্থানীয় বিজেপির এক নেতা। এ ‘অপরাধে’ তাঁর বুকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে লিখে দেওয়া হয়েছে ‘টিএমসি’ যা তৃণমূল কংগ্রেসের সংক্ষিপ্ত রূপ।
হুগলি জেলার মগরাহাটের বাঁশবেড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিজেপির অভিযোগ, ৪ ডিসেম্বর হুগলির বাঁশবেড়িয়া এলাকার ২০ নম্বর ওয়ার্ড বিজেপির সভাপতি বিষ্ণু চৌধুরীকে তুলে নিয়ে যান স্থানীয় তৃণমূলের কর্মীরা। তাঁরা তৃণমূলের অফিসে নিয়ে বিষ্ণুকে মারধর করে দল ছাড়ার হুমকি দেন। তারপর জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়ে বুকের ওপর ইংরেজিতে লিখে দেন টিএমসি। এ ঘটনার কথা আজ পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমে প্রচারিত হলে রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে।