বৃষ্টি-বিপর্যস্ত কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই দিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। নগরের বহু সড়কে ভেঙে পড়েছে গাছপালা। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। গতকাল শুক্রবার মারাত্মকভাবে ব্যাহত হয় রেল ও ট্রাম চলাচল।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১২২ দশমিক ৫ মিলিমিটার। কলকাতার হাওড়া এবং শিয়ালদহের মেইন ও দক্ষিণ শাখার বিভিন্ন স্থানের রেললাইন বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ব্যাহত হয়ে পড়েছে ট্রেন চলাচল। কয়েক জায়গায় নৌকা নামানো হয়েছে মানুষ পারাপারের জন্য। মধ্য কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে প্রবল পানির তোড়ে ভেসে গেছে একটি শিশু। বিধান সরণি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে।