প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এখন বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি করলেন দলটির সভাপতি অমিত শাহ। তিনি জানান, এখন এর সদস্যসংখ্যা ১০ কোটি ৪৩ লাখ। অমিত শাহ শুক্রবার ঘোষণা দেন, এবার বিজেপির দ্বিতীয় অভিযান শুরু হয়েছে। দলের কর্মীরা ওই ১০ কোটি সদস্যের কাছে যাবেন। অমিত বলেন, ‘আমরা ১০ কোটি সদস্য করার লক্ষ্য স্থির করেছিলাম। সেই লক্ষ্য পূরণ হয়েছে। আমরা এখন বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল।’ অমিত শাহ জানান, বিজেপি সবচেয়ে বেশি সদস্য পেয়েছে উত্তর প্রদেশ রাজ্য থেকে। এখানে সদস্যপদ গ্রহণ করেছেন ১ কোটি ৮২ লাখ মানুষ। কেরালা, তামিলনাড়ু, আসাম এবং ওডিশায় বিজেপির সদস্যসংখ্যা বেড়েছে অনেক।