বৃহত্তম যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কোচি গতকাল বুধবার মুম্বাইতে নৌবাহিনীর ডকইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত হয়েছে। এটি ভারতে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। জাহাজটির অভিষেক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বলেন, ‘আইএনএস কোচির নির্মাণকাজের মান যেকোনো বিদেশি জাহাজের সমতুল্য।’ আইএনএস কোচি একটি ৭৫০০ টনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। মুম্বাইয়ের ডকে প্রতিটি চার হাজার কোটি রুপির বেশি ব্যয়ে যে তিনটি ‘কলকাতা শ্রেণি’ ডেস্ট্রয়ার নির্মিত হচ্ছে এটি তার অন্যতম। আর আইএনএস কোচি ভারতের নৌবাহিনীর দশম ডেস্ট্রয়ার। টাইমস অব ইন্ডিয়া