বৃহস্পতিবার জমি ফেরত পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী বৃহস্পতিবার হুগলির সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবে পশ্চিমবঙ্গের সরকার। বামফ্রন্ট সরকারের আমলে ন্যানো গাড়ির কারখানা করতে টাটাকে দেওয়া ৯৯৭ একর জমির অধিগ্রহণকে গত ৩১ আগস্ট অবৈধ ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে জমির মালিকদের সেগুলো ফিরিয়ে দেওয়ারও আদেশ দেন। সুপ্রিম কোর্টের আদেশের পরপরই রাজ্য সরকার জমিগুলোকে কৃষিযোগ্য করার উদ্যোগ নেয়। জমিগুলো এখন কৃষকদের ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গিয়ে কৃষকদের জমিগুলো ফিরিয়ে দেবেন।
কলকাতা প্রতিনিধি