বেআইনি অস্ত্র কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রবীন্দ্রনগরে একটি বেআইনি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। জনৈক আফতাব হোসেনের বাড়িতে এই কারখানায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৯৫টি ওয়ান শুটার, দুটি ৯ এমএম পিস্তল, চারটি পাইপগান, নয় কেজি বিস্ফোরকসহ সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরী গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অস্ত্র কারখানার খোঁজ পায়। রাতে বাড়িটি ঘেরাও করে এই উদ্ধার অভিযান চালানো হয়। অস্ত্র বানানো ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ কারখানার মালিক আফতাব হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।