প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বেআইনিভাবে বেতার সম্প্রচারের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন গোপন ডেরা থেকে উর্দুসহ বিভিন্ন ভাষা ও সাংকেতিক ভাষায় মাঝরাত থেকে ভোর পর্যন্ত বেতার সম্প্রচার করার। চার মাস আগে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও টেলিকম মন্ত্রণালয়কে বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি যৌথ অপারেশনাল টিম গঠন করে কলকাতায় পাঠায়। এই বিশেষ টিম গত রোববার কলকাতার বিভিন্ন এলাকা থেকে অবৈধ বেতার সম্প্রচারের উৎস খুঁজে পায়।