বেতন বৃদ্ধির পক্ষে কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেজরিওয়াল
কেজরিওয়াল

ভারতের দিল্লি রাজ্যে বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বললেন, ‘অনেকে বলছেন, আমার বেতন নাকি প্রধানমন্ত্রীর চেয়ে এখন বেশি হবে। যদি তাই হয়, তবে প্রধানমন্ত্রীর বেতনও বাড়ানো হোক। গত বৃহস্পতিবার দিল্লির বিধানসভা বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর বিল অনুমোদন করে। নতুন বিলে বেতন বাড়ানো হয় চার গুণের বেশি। এতে বিশেষ করে গণমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী এত কম বেতনে কেমন করে চলেন, এটিই প্রশ্ন।...আম আদমির বিধায়কেরা দুর্নীতি করে টাকা বানান না। তাঁদের যথাযথ বেতন দরকার।’ যুক্তি তুলে ধরে কেজরিওয়াল বলেন, আগে বিধায়কেরা ১২ হাজার রুপি বেতন পেতেন। একজন দক্ষ শ্রমিকের মজুরির চেয়েও তা কম।
এনডিটিভি