বেফাঁস মন্তব্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকে তলব করেছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এএফপির ফাইল ছবি
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এএফপির ফাইল ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তলব করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন জ্যেষ্ঠ নেতা এই কথা জানান। বিতর্কিত মন্তব্য করায় মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী মোদি ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহর সামনে হাজির হতে আগামী ২ মে রাজধানীতে তলব করা হয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লবকে। বিপ্লবও বিজেপির নেতা। এই দলের মনোনয়নেই গত মার্চে ত্রিপুরায় ২৫ বছরের বাম রাজত্বকে হটিয়ে ক্ষমতায় আসেন বিপ্লব।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু মন্তব্য করে তিনি ব্যাপক সমালোচনায় পড়েছেন। মহাভারত যুগে ইন্টারনেট এবং স্যাটেলাইট আবিষ্কৃত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ১৯৯৭ সালে মিস ওয়ার্ল্ড হিসেবে ডায়ানা হেডেনের মুকুট বিজয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।