প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার তামিলনাড়ু আর কেরালা বিধানসভা নির্বাচনে কোটিপতি আর অপরাধী প্রার্থীর ছড়াছড়ি।
জানা গেছে, তামিলনাড়ুতে জয়ললিতার দলের ২১৭ জন প্রার্থীর মধ্যে ১৫৬ জন কোটিপতি। করুণানিধির ১৭০ জন প্রার্থীর মধ্যে ১৩৩ জন কোটিপতি। কংগ্রেসের ৩৭ জন প্রার্থীর মধ্যে ৩২ জন কোটিপতি। আবার জয়ললিতার ১১০ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে খুনসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের মামলা। করুণানিধির ৫১ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অপরাধের মামলা।
কেরালায় আবার ২০২ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে দুর্নীতির মামলা। এর মধ্যে ৪৩ জন কংগ্রেসের, ২৪ জন সিপিএমের ও ১৮ জন বিজেপির।
তামিলনাড়ু, কেরালা ও পদুচেরি (সাবেক পণ্ডিচেরি) বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ একযোগে কাল সোমবার অনুষ্ঠিত হবে। এর আগে পশ্চিমবঙ্গের ২৯৪ এবং আসামের ১২৬টি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৯ মে।