বোমাতঙ্কে জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা পেতে রাখা আছে—এমন গুজবে গতকাল শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর নাগপুরে একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করে। বেসরকারি বিমান সংস্থা গোএয়ার বলেছে, সকালে ১৫০ জন যাত্রী নিয়ে তাদের একটি উড়োজাহাজ ওডিশার ভুবনেশ্বর থেকে মুম্বাই রওনা হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই তাদের কাছে খবর আসে, বিমানটিতে একটি বোমা পেতে রাখা হয়েছে। এরপর সেটি নাগপুরে জরুরি অবতরণ করে। সব যাত্রী নামিয়ে বিমানের ভেতরে তল্লাশি চালানো হয়। ভেতরে কোনো বোমা বা বিস্ফোরকজাতীয় কিছু না পাওয়ায় পরে যাত্রীদের আবার একই বিমানে মুম্বাই পাঠানো হয়।
এএফপি