বোড়োল্যান্ডের দাবিতে টানা অনশন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের বোড়ো জাতিগোষ্ঠীর নেতারা উত্তর-পূর্ব ভারতকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। ৬০ লাখ বোড়োর জন্য পৃথক রাজ্য বোড়োল্যান্ডের দাবিতে ১০ মার্চ থেকে বিভিন্ন বোড়ো সংগঠনকে নিয়ে গঠিত যৌথ আন্দোলন মঞ্চের অনির্দিষ্টকালের অনশন চলছে।
সরকারের প্রস্তাবিত বোড়ো টেরিটোরিয়াল কাউন্সিল মানতে রাজি নয় বোড়োরা। আসাম ও দিল্লির কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বোড়ো নেতারা বলেছেন, তাঁদের আন্দোলনকে হালকাভাবে নিলে জাতীয় সড়ক ও রেললাইনও অচল করে দেওয়া হবে। উল্লেখ্য, গোটা উত্তর-পূর্ব ভারত থেকে রেল ও সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখতে হলে বোড়ো-অধ্যুষিত এলাকা দিয়ে যাতায়াত করতে হয়।
নিখিল বোড়ো ছাত্র সংস্থা, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ডের প্রগতিশীল গোষ্ঠী, পিপলস জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বোড়োল্যান্ডের এ আন্দোলনে বুদ্ধিজীবীরাও শামিল হয়েছেন। আবসুর সভাপতি প্রমোদ বোড়ো বলেন, ‘আমরা এ রাজ্যের ভূমিপুত্র। আমরা চাই বোড়োদের রাজনৈতিক অধিকারের স্বার্থে এগিয়ে আসুক সরকার। না হলে মূল্য দিতে হবে।’
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এরই মধ্যে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। কিন্তু কোনো আশ্বাস ছাড়া আন্দোলন প্রত্যাহারে রাজি নয় আন্দোলনকারীরা।