ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবাদ আগরতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি ও জাদুঘরে আক্রমণের প্রতিবাদে পথে নেমেছেন আগরতলার বুদ্ধিজীবীরা। আজ সোমবার সন্ধ্যায় স্থানীয় রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে লেখক-শিল্পী-সাংবাদিকেরা এই প্রতিবাদ জানান। একই সঙ্গে প্রতিবাদ জানান পাকিস্তানের পেশোয়ারে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলারও।
প্রতিবাদ সভার মূল স্লোগান ছিল মৌলবাদ সভ্যতা ও সংস্কৃতির শত্রু। ত্রিপুরার কবি রাতুল দেববর্মা ও সাংবাদিক সমীর ধর ছাড়াও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া মনির আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন এই প্রতিবাদ সভায় যোগ দেন।