প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিসমাস ডে, অর্থাৎ বড়দিনকে সামনে রেখে অস্ত্রবিরতির ঘোষণা দিল উত্তর-পূর্ব ভারতের মিজোরাম সরকার এবং নিষিদ্ধ উগ্রপন্থী গোষ্ঠী মার পিপলস কনভেনশন-গণতান্ত্রিক (এইচপিসি-ডি)। উভয় পক্ষ জানিয়ে দিয়েছে, আসন্ন বড়দিনের উৎসব মৌসুমে তারা অস্ত্রবিরতি পালন করবে। প্রসঙ্গত, খ্রিষ্টান ধর্মাবলম্বী-অধ্যুষিত মিজোরামের প্রধান উৎসবই হলো বড়দিন। এইচপিসি-ডি চেয়ারম্যান এলটি মার ও মিজোরাম সরকারের স্বরাষ্ট্রসচিব লালবাইকজামার নেতৃত্বে গত শনিবার রাজধানী আইজলে বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই শান্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল রোববার সাংবাদিকদের জানান লালবাইকজামা। মার সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের জন্য লড়াইরত এইচপিসি-ডির জঙ্গিরা এদিন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া চারটি রাইফেল, চারটি পিস্তলসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্রও জমা দেয়।