বয়কটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের চারটি জঙ্গি সংগঠন আগামী ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছে। এদের নাম: কেএলও, এনডিএফবি, পিডিসিকে, এনএলএফটি। তারা গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দিবস বয়কটের ওই ডাক দেয়। এতে কেএলও প্রধান জীবন সিংহ, এনএলএফটি প্রধান সেংফুই বরাক, পিডিসিকে প্রধান জেকে লিজাং এবং এনডিএফবি প্রধান সোরাই গাওরার স্বাক্ষর আছে। জঙ্গিগোষ্ঠীর এই হুমকির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় কড়া সতর্কতা জারি করেছে। সশস্ত্র সীমা বল বা এসএসবির জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি এইচ এস গ্যাডগিল বলেন, ভুটান ও নেপালের সীমান্ত এলাকায়ও তাঁরা সতর্ক অবস্থান নিয়েছেন।