ভদ্রের অন্যায্য সুবিধা গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রে অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে রবার্ট ভদ্রের বিরুদ্ধে। অভিযোগ, ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা ভদ্র এবং আরও কয়েকজন ভিআইপি জেট এয়ারওয়েজের ইকোনমি শ্রেণির টিকিট কিনে তা প্রথম শ্রেণিতে উন্নীত করেছেন। এ কাজে নিজেদের অবস্থানকে ব্যবহার করেছেন তাঁরা। এমনকি কখনো কখনো বিনা মূল্যের টিকিটেও ভ্রমণ করেছেন। আলোচিত সাপ্তাহিক তেহেলকা এই দাবি করে। সাময়িকীটির রাজনৈতিক সম্পাদক রমেশ রামচন্দ্রের অভিযোগ, রবার্ট ভদ্র দিল্লি থেকে লন্ডনে ভ্রমণের ক্ষেত্রে কমপক্ষে আটবার ইকোনমি শ্রেণির টিকিটকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছেন।
টাইমস অব ইন্ডিয়া