প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ের কাছের থানে শহরে পুরোনো একটি বাড়ি ধসে পড়ে অন্তত ১২ জন মারা গেছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে সাতজনকে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের কাছাকাছি এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ভবনধসের ঘটনা। এক উদ্ধারকারী কর্মকর্তা জানান, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ৫০ বছরের পুরোনো জরাজীর্ণ তিনতলা ভবনটি ভেঙে পড়ে। জীবিত উদ্ধার হওয়া সাতজনের মধ্যে একই পরিবারের রয়েছে পাঁচজন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মকর্তা অলোক আভাস্তি জানান, ভবনটিকে দুই বছর আগে বসবাসের অযোগ্য ঘোষণা করা হলেও লোকজন তাতে বসবাস করছিল। এক সপ্তাহ আগেই প্রবল বৃষ্টিপাতের মধ্যে মুম্বাইয়ের উপকণ্ঠে পুরোনো একটি তিনতলা ভবন ধসে পড়ে নয়জনের প্রাণহানি ঘটে।
এএফপি