প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাই বোমা হামলায় ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ডাদেশ স্থগিতের আবেদনে গতকাল মঙ্গলবার দ্বিধাবিভক্ত মত দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারক। এ বিষয়ে আজ বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। কাল বৃহস্পতিবারই মেমনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। আলোচিত ওই মামলার একমাত্র মৃত্যুদণ্ড পাওয়া আসামি মেমন সাজা কার্যকর ঠেকানোর শেষ চেষ্টায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। এতে তিনি বলেছেন, মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে আইনের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। মুম্বাইয়ে ১৯৯৩ সালে একাধিক বোমা মামলায় ২৫৭ জন নিহত হয়।
রয়টার্স