ভারত বিশ্বের চতুর্থ সন্ত্রাস আক্রান্ত দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের চতুর্থ সন্ত্রাস আক্রান্ত দেশ হিসেবে উঠে এসেছে ভারতের নাম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কনসোর্টিয়াম ফর দ্য স্টাডি অব টেররিজম অ্যান্ড রেসপন্সেস টু টেররিজমের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সারা বিশ্বে ১১ হাজার ৭৭৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই সব ঘটনায় মৃত্যু হয় ২৮ হাজার ৩২৮ জনের।
সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ভয়ংকর জঙ্গি সংগঠন তালেবান। এরপর রয়েছে ইসলামিক স্টেট (আইএস), বোকো হারাম ও ভারতের মাওবাদী সংগঠন। তালেবানের ১ হাজার ৯৩টি হামলায় প্রাণ গেছে ৪ হাজার ৫১২ জনের। আইএসের ৯৩১ হামলায় নিহত হয়েছে ৬ হাজার ৫০ জন।