ভারতকে চুরি যাওয়া মূর্তি ফেরত দেবে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাচীন দুটি মূর্তি হস্তান্তর করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। এই প্রাচীন কীর্তি নিয়ে দুই দেশের মধ্যে অনেক দিন ধরে টানাপোড়েন চলছে।

এএফপির খবরে জানানো হয়, ভারতের দক্ষিণাঞ্চলের একটি মন্দির থেকে মূর্তি দুটি চুরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

দ্য ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়া হিন্দু সম্প্রদায়ের দেবতা শিবের নৃত্যরত একটি ব্রোঞ্চের মূর্তি নিউইয়র্ক থেকে ২০০৮ সালে নিয়ে আসে। মূর্তিটির দাম ছিল ৫০ লাখ ডলার। নিউইয়র্কের অ্যান্টিকের বিক্রেতা সুভাষ কাপুরের কাছ থেকে সেটি কেনা হয়।

ওই সময় আরাধনানিশ্বরা নামের এক হিন্দু দেবতার মূর্তিও কাপুরের কাছ থেকে কেনে অস্ট্রেলিয়া। মূর্তিটি সিডনির নিউ সাউথ ওয়েলসের আর্ট গ্যালারিতে রয়েছে। 

মূর্তিগুলো ফেরত দিতে ভারত মার্চ মাসে অস্ট্রেলিয়াকে অনুরোধ জানায়। মূর্তিগুলো হস্তান্তরের মাধ্যমে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

মূর্তি চুরির অভিযোগে সুভাষ কাপুর ভারতের কারাগারে রয়েছেন। তাঁর দাবি,  ভারতের এক কূটনীতিকের স্ত্রী মূর্তিগুলো তাঁর কাছে বিক্রি করেন।