ভারতকে ৯০০ বছরের পুরোনো ভাস্কর্য ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা ৯০০ বছরের পুরোনো একটি ভাস্কর্য গত বুধবার ভারতকে ফেরত দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পার্লামেন্ট লাইব্রেরিতে ভাস্কর্যটি হস্তান্তর করেন। খবর এনডিটিভির।
হার্পারের সঙ্গে আলোচনার পর লাইব্রেরিটি দেখতে যান মোদি। ইউনেসকোর সংরক্ষিত ঐতিহ্যের তালিকায় থাকা মধ্যপ্রদেশের বিখ্যাত খাজুরাহো মন্দিরের ভাস্কর্যটি কোনোভাবে উত্তর আমেরিকার দেশটিতে পৌঁছেছিল। ইউনেসকোর ১৯৭০ সালের এক কনভেনশনের আওতায় এটি ফেরত দেওয়া হলো। পাথরের তৈরি ভাস্কর্যটি পাখি কাঁধে নৃত্যরত এক নারীর। ২০১১ সালে কানাডায় এক ব্যক্তির কাছে এটি পাওয়া যায়। যথাযথ কাগজপত্র না থাকায় কর্তৃপক্ষ তখন তা জব্দ করে ভারতের সঙ্গে যোগাযোগ করে।