ভারতজুড়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। এখানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন ছবি: ভাস্কর মুখ্যার্জি
কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। এখানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন ছবি: ভাস্কর মুখ্যার্জি

ভারতে আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর। সকাল থেকে বিভিন্ন রাজ্যের ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে তাঁরা দেশের অগ্রগতির পাশাপাশি মুসলিম উম্মাহর বন্ধন আরও সুদৃঢ় করার জন্য বিশেষ মোনাজাত করেন।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি মো. হামিদ আনসারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে জামাতে আসা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন। ছবি: ভাস্কর মুখ্যার্জি
পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে জামাতে আসা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন। ছবি: ভাস্কর মুখ্যার্জি


সকালে কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। এখানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন। এ ছাড়া কলকাতার পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে জামাতে আসা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন। একই সঙ্গে তিনি রাজ্যের মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।