ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হামলায় নিহত তিন সেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সামরিক বাহিনীর বহরে সন্ত্রাসীদের হামলায় তিন সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে শ্রীনগর-জম্মু মহাসড়কে সন্ত্রাসীরা ওই হামলা চালায়।
জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ২০ কিলোমিটার দূরে পামপোরে সন্ত্রাসীরা সেনাবহরে হামলা করে। তাদের গুলিতে আরও অন্তত দুই সেনা আহত হয়েছেন। সেনাবাহিনী জানায়, পুলওয়ামা জেলার পামপোর শহরের কাদলাবালে তারেদ গাড়ির ওপর হামলা হয়। সেনাসূত্র জানায়, সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে নির্বিচার গুলি চালানোর পর পালিয়ে যায়।