ভারতরত্ন দিতে বাজপেয়ির বাড়ি যাচ্ছেন প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন তুলে দিতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামীকাল শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপির নেতা অটল বিহারি বাজপেয়ির বাড়িতে যাচ্ছেন। তাঁর সঙ্গে থাকবেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

চিরকুমার বাজপেয়ি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে দিল্লির কৃষ্ণ মেনন মার্গের বাড়িতে অবস্থান করছেন।

১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ি। গত বছরের ২৫ ডিসেম্বর বাজপেয়ি ৯০ বছরে পা দেন। তাঁর জন্মদিনের আগের দিন ২৪ ডিসেম্বর ভারতরত্ন সম্মাননা দেওয়ার জন্য বাজপেয়ির নাম ঘোষণা করা হয়। বাজপেয়িই একমাত্র অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি একটানা পাঁচ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি এখন লোকচক্ষুর আড়ালে।

ভারতরত্ন পাওয়া অপর স্বাধীনতাসংগ্রামী প্রয়াত মদন মোহন মালব্যের স্বজনের হাতে ৩০ মার্চ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভারতরত্ন সম্মাননা তুলে দেওয়া হবে।