ভারতরত্ন পাচ্ছেন বাজপেয়ি ও মালব্যক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা অটল বিহারি বাজপেয়ি এবার ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন। একই সঙ্গে দেশটির স্বাধীনতা সংগ্রামী ও শিক্ষবিদ মদন মোহন মালব্যককে মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে।
আজ বুধবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এ তথ্য জানানো হয়েছে। ওই দুজনকে ‘ভারতরত্ন’ সম্মান দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন রাষ্ট্রপতি।
এর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে।