ভারতীয় জওয়ানের মরদেহ ছিন্নভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে ভারতীয় এক জওয়ানের মরদেহ জঙ্গিরা ছিন্নভিন্ন করেছে বলে অভিযোগ তুলেছে নয়াদিল্লি। ভারত বলছে, শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারার মাচিল সেক্টরে পাকিস্তানের মদদে জঙ্গিদের চালানো গুলিতে ওই জওয়ান নিহত হন। খবর দ্য গার্ডিয়ানের।

ভারতীয় সামরিক বাহিনীর তথ্যমতে, গত সপ্তাহে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) ভার-পাকিস্তানের গোলাগুলিতে ১৫ পাকিস্তানি এবং চার ভারতীয় সেনা নিহত হয়। এরপর ভারতীয় এই জওয়ান নিহত হওয়ার ঘটনা ঘটল।

ভারত বলছে, নিহত ওই জওয়ানের মনজিত সিংহ। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিরা ওই জওয়ানের মৃতদেহ ছিন্নভিন্ন করার পাকিস্তানি সেনারা অনর্গল গুলি চালিয়ে জঙ্গিদের পালিয়ে যেতে সাহায্য করে। তিনি আরও বলেন, ওই জওয়ানের মৃতদেহ নিয়ে যা করা হয়েছে, তা পাকিস্তানের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঘৃণ্য বর্বরতারই প্রতিফলন। এ ঘটনার সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে।