ভারতীয় বংশোদ্ভূত সার্জন জেনারেল বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জনস্বাস্থ্য বিভাগে নতুন নেতৃত্ব আনতে চলেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বরখাস্ত করা হয়েছে ওবামা প্রশাসনের আমলে সার্জন জেনারেল হওয়া ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিবেক মূর্তিকে। নতুন সার্জন জেনারেল পদে তাঁর সহযোগী রিয়ার অ্যাডমিরাল সিলভিয়া ট্রেন্ট-অ্যাডামসকে নিয়োগ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা-সংক্রান্ত বিভাগ গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, পুরোনোর সঙ্গে নতুন ট্রাম্প প্রশাসনের পালাবদল সম্পন্ন করার জন্য ৩৯ বছর বয়সী বিবেক মূর্তিকে সার্জন জেনারেলের পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। এখন থেকে তিনি কমিশন্ড কোরের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিউইয়র্ক টাইমস পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, তাঁকে হঠাৎ করে অপসারণ করায় স্বাস্থ্য ও মানবসেবা-সংক্রান্ত বিভাগের অনেক কর্মী বিস্মিত হয়েছেন।