ভারতীয় সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন পুঞ্চ শহরে পাকিস্তানের সেনাদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত ও আরও দুই সেনা আহত হয়েছেন। এর বাইরে আরও তিনজন বেসামরিক লোক আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা বলছেন, কোনো ধরনের উসকানি ছাড়াই পাকিস্তানের সেনারা কৃষ্ণ ঘাঁটি সেক্টরে মর্টার হামলা চালান। একজন কর্মকর্তা বলেন, ‘ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হামলার সমুচিত জবাব দিয়েছে।’ এ ছাড়া গত শনিবার রাত থেকে সন্ত্রাসীদের দুটি অনুপ্রবেশের চেষ্টা ভারতের নিরাপত্তা বাহিনী রুখে দেয় বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল মনীশ মেহতা বলেছেন, ‘আমরা সমুচিত জবাব দিচ্ছি।’