ভারতে অশান্তি তৈরিতে ব্যস্ত পাকিস্তান: রাজনাথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতকে অস্থিতিশীল করতে পাকিস্তান রাষ্ট্র ব্যস্ত বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার আসামের গোয়াহাটিতে নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রতি ইঙ্গিত করে এ অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সেনা ঘাঁটিতে গত বৃহস্পতিবার চালানো জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন, ওই হামলার পেছনে অরাষ্ট্রীয় ব্যক্তিরা আছে বলে দাবি করেছে পাকিস্তান। কিন্তু এই দাবি সত্য নয়।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ‘ভারতকে অস্থিতিশীল করতে পাকিস্তান রাষ্ট্র ব্যস্ত। আমি পাকিস্তানের কাছে জানতে চাই, তাদের কি অরাষ্ট্রীয় সংস্থা (আইএসআই) নেই?’