ভারতে আরব সাগরে পানিতে ডুবে ১৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মহারাষ্ট্র রাজ্যে আরব সাগরের মুরুদ সৈকতে গোসল করতে গিয়ে কমপক্ষে ১৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ১০ থেকে ১২ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সৈকতটি মুম্বাই থেকে ১৫০ কিলোমিটার দূরে রাইগাদ জেলায় অবস্থিত। আজ সোমবার এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি অনলাইনের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতেরা সবাই পুনের একটি কলেজের শিক্ষার্থী। উদ্ধারকৃতদের মধ্যে ১০জন ছাত্রী ও তিনজন ছাত্র। ওই কলেজের ১৩০জনের একটি দল ওই এলাকায় বেড়াতে গিয়েছিলেন। শিক্ষার্থীদের উদ্ধারে ভারতীয় নৌ বাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা স্পিডবোট ও হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।