ভারতে আসছে কাচ-ছাদের ট্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদলে যাচ্ছে ভারতীয় ট্রেনের কোচ। আসছে কাচ-ছাদের কোচ। এই কোচে ট্রেনে বসেই দেখা যাবে আকাশ আর আশপাশের দৃশ্য। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম করপোরেশন বা আইআরসিটিসি সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যম গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। এই কোচ নির্মাণ করছে ভারতের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্স অর্গানাইজেশন (আরডিএসও) এবং তামিলনাড়ুর পেরাম্বুরের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। আইআরসিটিসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে মানোচা এই খবর দিয়ে বলেন, ডিসেম্বরে এই কাচ-ছাদের কোচ পেরাম্বুরের কোচ ফ্যাক্টরি থেকে প্রথম বের হচ্ছে। একটি কোচ নির্মাণ করতে খরচ পড়ছে ৪ কোটি রুপি। এই ধরনের ট্রেন ভারতে এটিই প্রথম। ধাপে ধাপে এই কোচ জুড়ে দেওয়া হবে ভারতের দূরপাল্লার ট্রেনে।