ভারতে এক দশকে বস্তিবাসী কোটির ওপরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে ২০০১ থেকে ২০১১ সালে বস্তিবাসীর সংখ্যা এক কোটি ৩১ লাখ বেড়েছে। গতকাল বুধবার দেশটির কেন্দ্রীয় দারিদ্র্যদূরীকরণমন্ত্রী ভেংকাইয়া নাইডু লোকসভায় এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০১ সালে ভারতে বস্তিবাসীর সংখ্যা ছিল পাঁচ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৫৮৯ জন। ২০১১ সালে এ সংখ্যা বেড়ে হয়েছে ছয় কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৬০৪ জন। অর্থাত্, এক দশকে বেড়েছে এক কোটি ৩১ লাখ ২৩ হাজার ১৫ জন।
দেশটিতে বস্তিবাসীর সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে বস্তিবাসীর সংখ্যা এক কোটি ১৮ লাখ।
দ্বিতীয় স্থানে অবিভক্ত অন্ধ্র প্রদেশ। সেখানে এই সংখ্যা এক কোটি এক লাখ। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। রাজ্যটিতে বস্তিবাসীর সংখ্যা ৬৪ লাখ।
চতুর্থ স্থানে আছে উত্তর প্রদেশ। সেখানে বস্তিবাসীর সংখ্যা ৬২ লাখ।
অন্যদিকে মণিপুর, দাদরা, দমন, দিউ ও লাক্ষাদ্বীপে কোনো বস্তিবাসী নেই।