ভারতে কিডনি চক্রের 'হোতা' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অবৈধভাবে কিডনি বেচাকেনায় জড়িত একটি চক্রের সন্দেহভাজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজকুমার রাও নামের ওই ব্যক্তিকে গত মঙ্গলবার কলকাতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দরিদ্র মানুষকে কিডনি বেচতে প্রলুব্ধ করে সেগুলো পরে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের নেতা সন্দেহে তাঁকে ধরা হয়। ভারতে অঙ্গপ্রত্যঙ্গের বাণিজ্যিক লেনদেন অবৈধ। কলকাতার একজন পুলিশ কর্মকর্তা বলেন, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অবৈধ কিডনি বাণিজ্য পরিচালনার জন্য রাওকে খোঁজা হচ্ছিল। মঙ্গলবার এক দম্পতিসহ তিন কিডনিদাতাকেও গ্রেপ্তার করে পুলিশ। এ দম্পতি অ্যাপোলো হাসপাতালে তাঁদের ছেলের চিকিৎসার জন্য করা ঋণ মেটাতে সাত লাখ রুপিতে নিজেদের কিডনি বিক্রি করেন। ওই হাসপাতালের পাঁচজন কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। এএফপি